বাহরাইনে নিহত বাংলাদেশির জানাজা সম্পন্ন

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা বাহরাইনে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী মানামার কানু

2026-04-03T12:49:13+00:00
2026-04-03T14:11:28+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রবাস
বাহরাইনে নিহত বাংলাদেশির জানাজা সম্পন্ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ২:১১ পিএম
নিহত মোহাম্মদ তারেক। সংগৃহীত ছবি
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা বাহরাইনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী মানামার কানু মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিহত তারেকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। দেশে তার ঘরে তাসনিম তামান্না নামে এক কন্যা সন্তান রয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তার মরদেহ দেশে পৌঁছাবে।

মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তিনি বাহরাইনের শিপইয়ার্ড কোম্পানি ‘দ্রাইডকে’ এ কর্মরত ছিলেন। 


গত ২ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হওয়ার পাশাপাশি আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে আজিমের বাড়ি সন্দ্বীপে, আর কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।

তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। ঘটনার দিন সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে তারা হতাহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাহরাইন  নিহত  বাংলাদেশ  জানাজা  সম্পন্ন 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: