যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ

2026-04-03T14:59:51+00:00
2026-04-03T15:00:51+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মেহের নিউজের বরাতে রয়টার্স জানায়, হামলার শিকার যুদ্ধবিমানটির পাইলট গুরুতর আহত হওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

যদি এই দাবি সত্য হয়, তবে এটি হবে ইরানের পক্ষ থেকে বড় ধরনের একটি পাল্টা আঘাত। এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও অভিযান চালাতে পারে। এমনকি এই ধরনের বিমানের সামান্যতম ক্ষতিও আকাশসীমায় যুক্তরাষ্ট্রের 'স্টিলথ আধিপত্যের' ধারণাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।


এর প্রায় দুই সপ্তাহ আগেও ইরান একটি মার্কিন এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছিল। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছিলেন, একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান ইরানে যুদ্ধ মিশন পরিচালনার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে সিএনএনের দুটি সূত্র জানায়, ইরানি হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সে সময় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় আকাশেই বিমানটিতে একটি মিসাইল আঘাত হানছে।

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আরও কয়েকটি বিমান হারিয়েছে। এর মধ্যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলে একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার (জ্বালানি সরবরাহকারী বিমান) বিধ্বস্ত হয়ে এর সব ক্রু সদস্য নিহত হন।

সময়ের আলো/আআ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  যুদ্ধবিমান  ভূপাতিত  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: