ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ৬ টি ঘোড়া জবাই করে তা আবার গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিন জনকে

2026-04-03T18:14:27+00:00
2026-04-03T18:14:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৯৩)
সংগৃহীত ছবি
দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ৬ টি ঘোড়া জবাই করে তা আবার গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিন জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট তাদের এই কারাদণ্ড দেন। তখন ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করে মাটিতে পুতে নষ্ট করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল্লাহ, রুবেল, রবিউল- তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য প্রস্তুত করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। 
 
সময়ের আলো/জোই


  বিষয়:   ঘোড়া  জবাই  মাংস  বিক্রি  কারাদণ্ড  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: