উখিয়ায় ৫ রোহিঙ্গাকে পাচারের চেষ্টা, আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে

2026-04-03T19:34:31+00:00
2026-04-03T19:34:31+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় ৫ রোহিঙ্গাকে পাচারের চেষ্টা, আটক ১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম 
পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা নারী-পুরুষ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৩৭) নামে এক জনকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিঅ্যান্ডটি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিলে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। এ সময় দালাল চক্রের সহযোগী সন্দেহ এক জনকে আটক করা হয়েছে।


উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   উখিয়ায  রোহিঙ্গা  পাচার  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: