চীনের প্রাচীর টপকানোর চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী চীনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে

2026-04-04T04:28:51+00:00
2026-04-04T04:28:51+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চীনের প্রাচীর টপকানোর চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৮ এএম 
চীনের প্রাচীর টপকানোর চ্যালেঞ্জ। ছবি : সময়ের আলো
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী চীনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এখন চীনের বড় চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে গত ম্যাচে পজিশন শেপ এবং ফিনিশিংয়ে যে ঘাটতি ছিল, অনুশীলনে সেসব কারিগরি ও কৌশলগত দিক নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন কোচিং স্টাফরা। অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানিয়েছেন, চীনের বিপক্ষে লড়াই করার জন্য তারা মানসিকভাবে দৃঢ় এবং দলগতভাবে ভালো ফুটবল খেলার জন্য মুখিয়ে আছেন।

জয় দিয়ে এএফসি মিশন শুরু করেছে চীনের মেয়েরা। ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি, অন্যদিকে দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ডের প্রচণ্ড গরম বাংলাদেশের মেয়েদের জন্য শুরুতে বড় বাধা হিসেবে কাজ করলেও বর্তমানে সেখানকার কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে। দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদের মতে, গরম এখন আর কোনো অজুহাত নয় এবং ২৩ জনের পুরো স্কোয়াডই বর্তমানে চোটমুক্ত ও ফিট অবস্থায় আছে। ডিফেন্ডিং শেপ এবং সেট পিস থেকে গোল হজম রোধ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে শক্তিশালী চীনের বিপক্ষে রক্ষণভাগ অটুট থাকে। সাগরিকাদের আক্রমণভাগ আর অর্পিতাদের রক্ষণভাগ যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া সম্ভব হবে বলে দল আশা করছেন কোচ।
আরও পড়ুন

মাসুদ বলেন, ‘গত ম্যাচে যে ভুলভ্রান্তিগুলো ছিল টেকনিক্যালি, ট্যাকটিক্যালি যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, কোচ স্পেশালি আজকে ওই ভুলগুলো কীভাবে শুধরানো যায়, ভুলের পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায় ওগুলো নিয়েই কাজ করেছে। আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি কোনো মিসটেকে যেন আর গোল কনসিড না করি, আমরা ওইটার ওপরই জোর দিয়েছি বেশি।’

এই টুর্নামেন্টে আফঈদা খন্দকারের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন অর্পিতা বিশ্বাস। অধিনায়ক জানিয়েছেন চীনের বিপক্ষে প্রস্তুত তার দল। অর্পিতা বলেন, ‘ইতিমধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা সেখানে যে ভুলগুলো করেছি, আজকে (গতকাল) কোচ আমাদের নিয়ে সেসব কাজ করেছেন। আমাদের পজিশন, শেপ এসবে যেগুলো ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। ফিনিশিংয়ের সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। চীন ভালো দল, আমরা তাদের সঙ্গে লড়াই করব এবং তাদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।’

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি সেরা দুই তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। তাই চীনের বিপক্ষে ইতিবাচক ফলাফল করে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য নিয়েই গতকাল ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে অর্পিতা-সাগরিকারা।

এএডি/
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: