সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান।
শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন বা মিসাইল হামলা করেছে তেহরান। তবে আমিরাত সেটি প্রতিহত করার চেষ্টা করলেও মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে।
দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতি থেকে জানা যায়, এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় ১ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি মিসরের এবং আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত করা হয় বলে জানা যায়।
হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুবাই মেরিনাতে আজকের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।
সময়ের আলো/আরবিএন