ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান।শনিবারে (৪ এপ্রিল) ঢাকার উত্তর

2026-04-04T16:08:44+00:00
2026-04-04T16:09:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান।

শনিবারে (৪ এপ্রিল) ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। 

মোহাম্মদপুরের টাউল হল, পান্থপথ, মিরপুর, মহাখালীসহ আরও কয়েকটি স্থানে একযোগে অভিযান চলছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। তবে তারা যদি আইন না মানেন, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।



সকালে দেখা যায়, অভিযানের খবর পাওয়ার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন। 

বিশেষ অভিযানটি গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে।


সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাজধানী  ফুটপাত  সড়ক  ঢাকা  মেট্রোপলিটন  পুলিশ  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: