ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসঙ্গে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়।
সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সূক্ষ্ম বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের এই সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ। ভিভো ভি৭০ এফইতে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা।
এর ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরায় ছবি তুললে জুম বা ক্রপ করলেও কোয়ালিটি একই থাকবে। সেই সঙ্গে এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে।
ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফইর ডিজাইনও হতে যাচ্ছে বেশ নজরকাড়া। এর ‘মিউজ পার্পল’ রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূক্ষ্ম কারুকাজ আর প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপিপাসুদের রুচির সঙ্গে একদম মিলে যাবে।
ভি৭০ এফইর সঙ্গে ভিভো নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে ভি৭০ সিরিজ লঞ্চ হবে। যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরবর্তীতে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।
সময়ের আলো/আআ