মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভাগ্নেও

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।রোববার (৫

2026-04-05T19:46:37+00:00
2026-04-05T19:47:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভাগ্নেও
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল। ঘটনাটি দেখে পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম দৌড়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।


বিষয়টি নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, অসতর্কতার কারণে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মোটরের বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   মামা  ভাগ্নে  ঝিনাইদহ  মহেশপুর উপজেলা  বিদ্যুৎস্পৃষ্ট  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: