‘সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ডিজিটাল যুগে ব্যক্তিগত নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে- তারই শঙ্কাজনক দিক তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি

2026-04-05T21:46:41+00:00
2026-04-05T21:46:41+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
‘সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৬৯)
অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : ফেসবুক
ডিজিটাল যুগে ব্যক্তিগত নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে- তারই শঙ্কাজনক দিক তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, কিশোর বয়সেই অনলাইনে নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। হঠাৎ করেই তিনি দেখতে পান, একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে তার ছবি ব্যবহার করা হয়েছে। সেটি আসল না নকল- তা নিশ্চিত না হলেও পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। সে আরও বলেন, সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।

তিনি বলেন, একজন স্কুলছাত্রী হিসেবে এমন অভিজ্ঞতা মানসিকভাবে সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। বিষয়টি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন তিনি দেখেন, তার সহপাঠীরা সেই ছবিগুলো নিয়ে হাসাহাসি করছে।
আরও পড়ুন

এই ঘটনাকে নিজের জীবনের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন জাহ্নবী। তার মতে, ওই অভিজ্ঞতার পর সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় এবং দীর্ঘ সময় ধরে মানসিক অস্বস্তি বয়ে বেড়াতে হয়।

বর্তমান প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি ও ভিডিও এখন আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক ছবি তৈরি করা হচ্ছে, যা বাস্তবে তিনি কখনোই তোলেননি বা করেননি- কিন্তু সেগুলোকে সত্য বলে প্রচার করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  জাহ্নবী কাপুর  অভিনয়  বলিউড  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: