ভারতীয় খাসিয়াদের সঙ্গে সংঘর্ষ, ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মো. সাদ্দাম হোসেন (৩২) একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

2026-04-06T00:35:22+00:00
2026-04-06T00:35:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভারতীয় খাসিয়াদের সঙ্গে সংঘর্ষ, ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ এএম 
সংগৃহীত ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মো. সাদ্দাম হোসেন (৩২) একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার লামাগ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে চার থেকে পাঁচ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল অবৈধভাবে উৎমা সীমান্ত দিয়ে ভারতের প্রায় দুই থেকে তিন কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা নামক খাসিয়া পল্লিতে প্রবেশ করে। সেখানে সুপারি চুরির একপর্যায়ে স্থানীয় খাসিয়াদের সাথে তাদের সংঘর্ষ বাধে। 

সংঘর্ষের পর চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় সহযোগীরা একজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। তবে ঘটনার পর থেকে সাদ্দাম হোসেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানার পরপরই নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে যোগাযোগ করা হয়। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএসএফের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিএসএফ জানিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া মাত্রই তারা বিজিবিকে অবহিত করবে।


৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ বাংলাদেশিকে খুঁজে বের করতে অনুসন্ধান প্রক্রিয়া ও বিএসএফের সাথে সার্বক্ষণিক যোগাযোগ চলছে। 

এদিকে, নিখোঁজ হওয়ার ঘটনায় সাদ্দাম হোসেনের পরিবার শনিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ভারত  খাসিয়া  সংঘর্ষ  নিখোঁজ  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: