হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার শুঁটকি নদীর কাছে তেলকোমা হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে।
বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শুঁটকি নদীর কাছে তেলকোমা হাওরে কাজ করতে যান স্থানীয় লোকজন। এ সময় ডোবার অজ্ঞাত বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এছাড়া পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য পিবিআইর একটি দল কাজ করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।’
সময়ের আলো/জোই/কেএইচও