বরগুনায় বাসের চাপায় খানকার খাদেমের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলী উপজেলার বাসের চাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা নিহত হয়েছেন।সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে

2026-04-06T17:21:23+00:00
2026-04-06T17:21:23+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরগুনায় বাসের চাপায় খানকার খাদেমের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
বরগুনার আমতলী উপজেলার বাসের চাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা নিহত হয়েছেন।  

সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরুল হক মৃধার বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমড়াগাছিয়া নামক স্থানে অবস্থিত ওই খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের সহায়তার জন্য মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা টাকা ফেলে যান। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়কে পড়ে থাকা সেই সহায়তার টাকা সংগ্রহ করতে যান নুরুল হক মৃধা।

টাকা তোলার সময় কুয়াকাটাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। 


বাসের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যাওয়ায় মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকট শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অন্য খাদেমরা দৌড়ে এসে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত্যু ঘোষণা করেছেন। 

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফআর
  বিষয়:   বরগুনা  আমতলী  বাস  চাপা  খানকা  খাদেম  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: