প্রকল্প বাছাইয়ে বিশেষ সতর্কতা, গুরুত্ব পাচ্ছে জনস্বার্থ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬

2026-04-06T17:24:14+00:00
2026-04-06T17:29:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
একনেক সভা শেষে অর্থমন্ত্রী
প্রকল্প বাছাইয়ে বিশেষ সতর্কতা, গুরুত্ব পাচ্ছে জনস্বার্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৫:২৯ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকারের প্রথম একনেক সভায় অ্যাজেন্ডায় ১৯টি প্রকল্প ছিলো। প্রায় সব প্রকল্প আগের তৈরি। এগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেক সমস্যা পাওয়া গেছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিলো কিনা, সেটিও প্রশ্ন।

তিনি বলেন, অনেক বিশ্লেষণ করতে হচ্ছে বলে এজেন্ডার ১৯টির মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়েছে। জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, অপ্রয়োজনীয় কিনা এসব অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। ৭টির মধ্যে দু-একটি বিবেচনার জন্য দেওয়া হয়েছে, কয়েকটি পাস হয়েছে।


আমির খসরু বলেন, নতুন প্রকল্প আনার আগে বিবেচনা করা হবে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এবং যে সব প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। বিগত দিনের বিভিন্ন প্রকল্পের যৌক্তিকতা ছিলো কিনা এবং অনিয়ম হয়েছে কিনা সেসব দেখে রিপোর্ট দিতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে। 

বিগত দিনে অনেক প্রকল্প অযৌক্তিকভাবে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। 

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রকল্প  বাছাই  সতর্কতা  জনস্বার্থ  একনেক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: