সাতক্ষীরায় নদীগর্ভে ১০০ হাত বেড়িবাঁধ, আতঙ্কে হাজারো মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল)

2026-04-06T22:29:35+00:00
2026-04-06T22:29:35+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় নদীগর্ভে ১০০ হাত বেড়িবাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম 
সাতক্ষীরায় নদীগর্ভে ১০০ হাত বেড়িবাঁধ। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১০০ হাত এলাকা। ফলে বড় ধরনের প্লাবনের আশঙ্কায় ওই এলাকার হাজার হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে সবুর গাজীর বাড়ির পাশের বাঁধের অংশটি ধসে পড়ে। বর্তমানে ভাঙন কবলিত এলাকা ছাড়াও বাঁধের উত্তর ও দক্ষিণে আরও দুটি পয়েন্ট (উত্তর দিকে ৫০ ফুট ও দক্ষিণে ১০০ ফুট) অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে এই অংশগুলোও নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পরিস্থিতি মোকাবিলায় সোমবার থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় বালির বস্তা (জিও ব্যাগ) ডাম্পিং শুরু করেছে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ বলেন, বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে চলে যাচ্ছে। পাউবো বালির বস্তা ফেলা শুরু করায় ভাঙন কিছুটা কমবে বলে আশা করছি। তবে এই এলাকায় বারবার বাঁধ ভাঙা রোধে আমাদের দাবি একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

এফআর
  বিষয়:   সাতক্ষীরা  নদীগর্ভে  বেড়িবাঁধ  আতঙ্ক  হাজারো  মানুষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: