১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট : ধর্মমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র হজ পালনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের

2026-04-07T11:01:02+00:00
2026-04-07T11:01:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট : ধর্মমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:০১ এএম 
প্রতীকী ছবি
পবিত্র হজ পালনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সংসদে তিনি বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম প্রায় সম্পন্ন এবং নির্ধারিত প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করা হয়েছে।
আরও পড়ুন

সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় পরিশোধ করা হয়েছে এবং সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি মেনে ভিসাসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে হজযাত্রীদের ব্যয় কমানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ নির্ধারণের সময় যাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় সহনীয় রাখার উদ্যোগ নেওয়া হতে পারে।

এএডি/


  বিষয়:   এপ্রিল  শুরু  হজ  ফ্লাইট  ধর্মমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: