জ্বালানি সাশ্রয়ে ঢাবি অফিসের সময়সূচিতে পরিবর্তন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার ও

2026-04-07T11:53:26+00:00
2026-04-07T11:53:26+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জ্বালানি সাশ্রয়ে ঢাবি অফিসের সময়সূচিতে পরিবর্তন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার ও শনিবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে এখন থেকে সকাল নয়টা থেকে অফিস কার্যক্রম শুরু হবে যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
Advertisement
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি অফিসের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

এখন প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এএডি/
  বিষয়:   জ্বালানি  সাশ্রয়  ঢাবি  অফিস  সময়সূচি  পরিবর্তন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: