আবারও প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে গুঞ্জন নতুন কিছু নয়, তবে এবার যেন বাস্তব আর পর্দার সীমারেখাই ঝাপসা হয়ে গেল। অনন্যা পাণ্ডেকে ঘিরে নতুন প্রেমের

2026-04-07T14:12:40+00:00
2026-04-07T14:12:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
আবারও প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:১২ পিএম 
অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবি : ফেসবুক
বলিউডে গুঞ্জন নতুন কিছু নয়, তবে এবার যেন বাস্তব আর পর্দার সীমারেখাই ঝাপসা হয়ে গেল। অনন্যা পাণ্ডেকে ঘিরে নতুন প্রেমের জল্পনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল- পুরোটাই সিনেমার গল্প!

সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অনন্যা ও লক্ষের ঘনিষ্ঠ রসায়ন দেখে ভক্তদের অনেকেই ধরে নেন, অভিনেত্রীর জীবনে বুঝি নতুন প্রেমের সূচনা হয়েছে। বিশেষ করে পরিচালক-প্রযোজক করণ জোহরের শেয়ার করা পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে খুব দ্রুতই পরিষ্কার হয়, এই রসায়ন বাস্তব জীবনের নয়- বরং তাদের আসন্ন সিনেমার অংশ। করণ জোহরের নতুন ছবি চাঁদ মেরা দিল- এ প্রথমবারের মতো জুটি বাঁধছেন অনন্যা ও লক্ষ্য। ছবির পোস্টারে তাদের অন্তরঙ্গ মুহূর্ত এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেকেই সেটিকে বাস্তব প্রেম ভেবে ভুল করেছেন।
আরও পড়ুন

এর আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। মাঝে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জনও শোনা যায়। ফলে নতুন এই রসায়ন দেখে ভক্তদের বিভ্রান্ত হওয়াটা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, অনন্যাকে সর্বশেষ কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দায় দেখা গেছে। অন্যদিকে, ‘কিল’ ছবির মাধ্যমে নজর কাড়া লক্ষ্যর জন্যও এই নতুন সিনেমা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

এএডি


  বিষয়:   অনন্যা পাণ্ডে  অভিনেত্রী  অভিনয়  বলিউড  নায়িকা  প্রেম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: