ভিসা নিয়ে বাংলাদেশকে যৌথ নির্দেশনা দিলো ১৩ দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউরোপের ১৩টি দেশ যৌথভাবে ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাফতরিক প্রক্রিয়া অনুসরণের

2026-04-08T14:02:53+00:00
2026-04-08T14:08:25+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
ভিসা নিয়ে বাংলাদেশকে যৌথ নির্দেশনা দিলো ১৩ দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ২:০৮ পিএম  (ভিজিট : ৩০৭)
বাংলাদেশের পাসপোর্ট। সংগৃহীত ছবি
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউরোপের ১৩টি দেশ যৌথভাবে ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাফতরিক প্রক্রিয়া অনুসরণের জন্য একটি নির্দেশনা দিয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) এই নির্দেশনা ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। এই ১৩টি দেশ হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।  

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া মেনে চলতে হবে। আবেদনকারীদের জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। 


এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে। 

এছাড়া, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিবৃতিতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে। 


/ইউএমএইচ




  বিষয়:   ভিসা  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: