হরমুজ প্রণালি অতিক্রমে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সৌদি আরবের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওয়ানা দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।বৃহস্পতিবার (৯ এপ্রিল)

2026-04-08T20:14:35+00:00
2026-04-08T20:15:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হরমুজ প্রণালি অতিক্রমে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওয়ানা দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় সকাল ১১টা) নাগাদ জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

বিএসসি জানিয়েছে, ইরানের আইআরজিসির ক্লিয়ারেন্স এবং সংস্থার নির্দেশনা পাওয়ার পর জাহাজটি প্রণালি অতিক্রম করবে।

বুধবার (৮ এপ্রিল) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় জাহাজটি যাত্রা শুরু করেছে। তবে প্রণালিতে পৌঁছেই অতিক্রম করা সম্ভব হবে না। আইআরজিসির অনুমোদনের পর বিএসসির পক্ষ থেকে ক্যাপ্টেনকে নির্দেশনা দেওয়া হবে। সবকিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবারই জাহাজটি প্রণালি পেরিয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেবে।

জানা গেছে, হরমুজ প্রণালি অতিক্রমের পর জাহাজটি দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক অথবা ব্রাজিলের কোনো বন্দরের দিকে যেতে পারে।

জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে সৌদি আরবের রাস আল খাইর বন্দর ত্যাগ করেছে জাহাজটি। বর্তমানে এটি ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বেগে চলেছে এবং বৃহস্পতিবার প্রণালি অতিক্রমের আশা করা হচ্ছে।

জানা যায়, এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী বন্দরে আটকা পড়ে। সেখানে পণ্য খালাস শেষ হলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারেনি। পরে হরমুজ প্রণালি এড়াতে বিকল্প পথে সৌদি বন্দরে নোঙর করলেও সেখানেও আটকে ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশেষে জাহাজটি যাত্রা শুরু করে। এতে জাহাজটির ৩১ নাবিকের দীর্ঘ উৎকণ্ঠার অবসান হতে চলেছে।


এদিকে, বুধবার চট্টগ্রাম নগরীর সল্টগোলা রোডে বিএসসি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয়, সংস্থাটি আরও চারটি নতুন জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল বহনকারী মাদার ট্যাঙ্কার এবং দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ রয়েছে।

এরই মধ্যে দুটি জাহাজ কেনার জন্য চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাকি দুটি জাহাজ কেনার প্রকল্প প্রস্তাব একনেক সভায় উপস্থাপন করা হবে এবং শিগগিরই ক্রয় প্রক্রিয়া শুরু হবে।

সংস্থার আয়-ব্যয়ের তথ্য তুলে ধরে জানানো হয়, গত অর্থবছরে বিএসসি ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

মতবিনিময় সভায় নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সৌদি  আরব  বন্দর  হরমুজ  প্রণালি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: