হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় পুকুরে পড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ৩টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৫) ও ছেলে জুবায়েল মিয়া (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাদিয়া ও জুবায়েল বাড়ীর পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুজন পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা করে।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের অনুমতি পেলে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন