তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

তেলের জন্য দীর্ঘ সময় রোদের মধ্যে পেট্রোল পাম্পের আশপাশে লাইনে অপেক্ষায় থাকা বাইকাদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী

2026-04-08T22:37:01+00:00
2026-04-08T22:39:19+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ১০:৩৯ পিএম
তেলের জন্য অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ। ছবি : সময়ের আলো
তেলের জন্য দীর্ঘ সময় রোদের মধ্যে পেট্রোল পাম্পের আশপাশে লাইনে অপেক্ষায় থাকা বাইকাদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৮ এপ্রিল) জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন ফিলিং স্টেশনে সংগঠনটির উদ্যোগে তেলের জন্য অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার কারণে কষ্টে থাকা মানুষের মাঝে নোয়াখালী জেলা ছাত্রদলের এ উদ্যোগ স্বস্তি এনে দেয়। একই সঙ্গে প্রশংসাও কুড়ায় সাধারণের।

বাইকার আলাউদ্দিন বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের স্যালাইন ও পানির ব্যবস্থা আমাদের জন্য অনেক স্বস্তির হয়েছে।


রাহাত নামে আরেক বাইকার বলেন, দীর্ঘ প্রায় দুই ঘণ্টার মতো লাইনে দাঁড়িয়ে আছি। কখন তেল পাবো জানি না। এদিকে তীব্র রোদ। প্রচণ্ড এই গরমে ছাত্রদলের নেতাকর্মীদের দেওয়া পানি ও স্যালাইন সত্যিই স্বস্তি এনে দিয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলার নেতা করিম উদ্দিন বাবু, শহর ছাত্রদলের জোবায়ের হোসেন আরিফ, ইমরান হোসেনসহ নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। যতদিন সংকট থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তেল  বাইকার  পানি-স্যালাইন  ছাত্রদল  নোয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: