গ্যাস্ট্রিক থাকলে কি কাঁচামরিচ খাওয়া যায়?

নিজস্ব প্রতিবেদক

ফিচার

উপমহাদেশে অনেকের অভ্যাস, দুপুরের ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া। কাঁচামরিচে আছে ভিটামিন সি, ক্যাপসাইসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অনেক উপকারী।

2026-04-08T23:25:53+00:00
2026-04-09T19:55:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
ফিচার
গ্যাস্ট্রিক থাকলে কি কাঁচামরিচ খাওয়া যায়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি
উপমহাদেশে অনেকের অভ্যাস, দুপুরের ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া। কাঁচামরিচে আছে ভিটামিন সি, ক্যাপসাইসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অনেক উপকারী। তবে বেশি খেলে সমস্যা হতে পারে।

কাঁচামরিচ আমাদের জন্য অনেক ভাবেই উপকারী হতে পারে। প্রথমত, হজমে সাহায্য করে। কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন হজমরসের নিঃসরণ বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয়। দ্বিতীয়ত, রক্ত সঞ্চালন ভালো রাখে। হালকা ঝাল রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে। তৃতীয়ত, এটি ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চতুর্থত, হালকা ঝাল খাবার সামান্য মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি খরচে সাহায্য করে।

কিন্তু অতিরিক্ত খেলে সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক বা অম্লতা বাড়তে পারে, অন্ত্রে জ্বালা বা পাইলসের সমস্যা হতে পারে। লিভার ও কিডনিতেও চাপ পড়তে পারে। গর্ভবতী বা আলসার রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

কাঁচামরিচ খাওয়ার নিয়ম : প্রতিদিন ১-২টি কাঁচামরিচ যথেষ্ট। ঝাল খালি পেটে না খেয়ে ভাতের সঙ্গে খেলে ভালো। যাদের গ্যাস্ট্রিক, আলসার বা পাইলস আছে, তারা এড়িয়ে চলাই উত্তম।



  বিষয়:   উপমহাদেশ  কাঁচামরিচ  ভিটামিন সি 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: