শ্রমিক মৃত্যুর ঘটনায় কোম্পানিকে ৭০ হাজার রিঙ্গিত জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ী কোম্পানিকে জরিমানা করেছেন আদালত। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত

2026-04-08T23:49:47+00:00
2026-04-09T00:01:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
শ্রমিক মৃত্যুর ঘটনায় কোম্পানিকে ৭০ হাজার রিঙ্গিত জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১২:০১ এএম
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ী কোম্পানিকে জরিমানা করেছেন আদালত। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ‘ড্রাগন অ্যালায়েন্স মেটালস’ নামের কোম্পানিটিকে ৭০ হাজার রিঙ্গিত অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) আয়ারের কেরোহ সেশন কোর্টের বিচারক রাজা নূর আদিলা রাজা মাহয়ালদিন এ রায় ঘোষণা করেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় একটি ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। 

নিহতদের মধ্যে বাংলাদেশি দুইজন হলেন মোহাম্মদ ও আবরার আলম কাইফ এবং একজন স্থানীয় নাগরিক ছিলেন।

তদন্তে জানা গেছে, প্রকল্প প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধান ছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় যন্ত্রপাতি খোলার কাজ চলছিল। নিরাপত্তা ব্যবস্থার এই ঘাটতির কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদালত মনে করেন, যথাযথ তদারকি থাকলে এই প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ এর আওতায় কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়। 


জানা গেছে, এই আইনে সর্বোচ্চ পাঁচ লাখ রিঙ্গিত জরিমানার বিধান থাকলেও, কোম্পানি অপরাধ স্বীকার ও তদন্তে সহযোগিতা করায় আদালত ৭০ হাজার রিঙ্গিত জরিমানা নির্ধারণ করেন। জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকলেও কোম্পানি তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেছে।

আদালতে জানানো হয়, কোম্পানিটি নিহতদের মরদেহ দেশে পাঠানো, দাফন ও অন্যান্য খরচ বহন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে।

তবে সরকারি কৌঁসুলিরা বলেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। 

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মালয়েশিয়া  কারখানা  ট্রান্সফরমার  অগ্নিকাণ্ড 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: