ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার এপ্রিল মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৬ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সরকারি চাকরিজীবীরা চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি উপভোগ করতে পারবেন। তবে অন্যান্য সরকারি চাকরিজীবীরাও এ সুযোগ নিতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
এর পরের দিন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের (১৫ ও ১৬ এপ্রিল) দিনগুলো সঠিকভাবে ম্যানেজ করলে, পার্বত্য এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটিও এ ছুটির সঙ্গে যুক্ত হবে।
সময়ের আলো/কেএইচও