মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে স্বস্তির বার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত করার প্রক্রিয়া জোরদার হচ্ছে। শুধু বাজার খোলাই নয়, নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং

2026-04-09T15:39:51+00:00
2026-04-09T15:39:51+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে স্বস্তির বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম 
মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক। ছবি : সংগৃহীত
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত করার প্রক্রিয়া জোরদার হচ্ছে। শুধু বাজার খোলাই নয়, নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং অভিবাসন ব্যয় কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছে দুই দেশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষ থেকে আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার পক্ষ থেকে দেশটির মানবসম্পদ মন্ত্রী। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও।

পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক, শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন

বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত হলো- মালয়েশিয়ার বিভিন্ন খাতে চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা এবং একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ-ব্যবস্থা নিশ্চিত করা। এতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো এবং অভিবাসন ব্যয় হ্রাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মালয়েশিয়া একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর (এআই-ভিত্তিক) নিয়োগ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা জানিয়েছে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিমালা অনুযায়ী ‘নিয়োগকর্তা খরচ বহন করবে’-এই কাঠামো বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

দুই দেশই মানব পাচার রোধ, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে।

এএডি/
  বিষয়:   মালয়েশিয়া  শ্রমবাজার  বার্তা  বাংলাদেশি  কর্মী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: