বরিশালে ৩ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত

বরিশাল ব্যুরো

সারাদেশ

সকাল থেকে বরিশালে থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। হঠাৎ গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।

2026-04-09T18:22:11+00:00
2026-04-09T18:22:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে ৩ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:২২ পিএম
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে চলছে যানবাহন। ছবি : সময়ের আলো
সকাল থেকে বরিশালে থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। হঠাৎ গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে কর্মমুখী মানুষদের। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে হাজির হন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর বৃষ্টি কিছুটা কমে আসেলেও বেলা ১২টার পর থেকে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। এর আগে বুধবার রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। 


গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়কে যানবাহনের সংকট দেখা গেছে। রিকশা, অটো ও সিএনজিতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। 

সুফিয়া বেগম নামের একজন বলেন, সকালে ছেলেকে স্কুলে নিয়ে যেতে রিকশা ভাড়া করি। প্রতিদিন যেখানে ৩০ টাকায় আসি এখন সেখানে ৪০ টাকা ভাড়া নিচ্ছে৷ 

আবুল হোসেন নামে একজন বলেন, রাস্তায় অটো সিএনজি সংকট। ভাড়া বেশি চাচ্ছে। বৃষ্টিতে একটু ভোগান্তি হলেও গরম কমেছে। 

বরিশালের আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার রায় জানান, এখন এই মৌসুমে হঠাৎ মেঘলা করে বৃষ্টি হবে। গুড়ি গুড়ি বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার জন্য বরিশাল নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সময়ের আলো/জোই



  বিষয়:   বরিশাল  মিলিমিটার  বৃষ্টিপাত  রেকর্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: