তুরাগে বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর তুরাগে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে তুরাগের রানাভোলা এলাকার আব্দুর রহমান হাই

2026-04-09T19:45:57+00:00
2026-04-09T19:50:10+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
তুরাগে বস্তিতে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৭:৫০ পিএম
রাজধানীর তুরাগে বস্তিতে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর তুরাগে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে তুরাগের রানাভোলা এলাকার আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তির আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার ভয়াবহতা বিবেচনায় দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির বিবরণ পরে জানানো হবে।


/কেএইচ
  বিষয়:   বস্তি  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: