নাফিস-জয়দের শিমলায় স্বর্ণ জয়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ এশীয় পর্যায়ে টেবিল টেনিসের শ্রেষ্ঠত্ব ফিরে পেল বাংলাদেশের যুবারা। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস

2026-04-10T03:50:10+00:00
2026-04-10T03:50:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নাফিস-জয়দের শিমলায় স্বর্ণ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৫০ এএম 
নাফিস-জয়দের শিমলায় স্বর্ণ জয়। ছবি: সংগৃহীত
দক্ষিণ এশীয় পর্যায়ে টেবিল টেনিসের শ্রেষ্ঠত্ব ফিরে পেল বাংলাদেশের যুবারা। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। এই অর্জনের মাধ্যমে আগামী জুনে ওমানে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার টিকেটও নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতিযোগিতার গতকাল দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল— তিন দলেরই পয়েন্ট সমান ৫ হলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। ম্যাচের শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হারলেও পরবর্তীতে নাফিজ ইকবাল ও জয় ইসলাম নিজেদের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়ে দলকে লিড এনে দেন।

সবশেষে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করলে স্বর্ণ নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে ২০২২ সালে মালদ্বীপে এই ইভেন্টে প্রথমবার স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। মাঝে দুই বছর রৌপ্য ও ব্রোঞ্জ পেলেও এবার ফের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল যুবারা। এই জয়ের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে লড়বে বাংলাদেশ দল।


অনূর্ধ্ব-১৯ দল সাফল্যে ভাসলেও অন্যান্য ইভেন্টে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। অনূর্ধ্ব-১৫ বালক দল নেপাল ও মালদ্বীপকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে গেছে; তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। 

অন্যদিকে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালিকা দল এখনও জয়ের দেখা পায়নি। 

উল্লেখ্য, গত বছর এই আসরে বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ জিতেছিল। দলগত ইভেন্ট শেষে শুক্র ও শনিবার টুর্নামেন্টের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত লড়াই শুরু হবে।

এফআর


  বিষয়:   নাফিস  জয়  শিমলা  স্বর্ণ  বিজয়  টেবিল টেনিস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: