বৈশাখে গানচিত্রে আইশা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

তরুণ প্রজন্মের অভিনেত্রী আইশা খান। শোবিজের পথচলা খুব বেশি দিনের না হলেও সাফল্যের সঙ্গে পরিচিতি পেয়েছেন। ব্যতিক্রমী কাজে নজর কেড়েছেন

2026-04-10T03:52:15+00:00
2026-04-10T03:52:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
বৈশাখে গানচিত্রে আইশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৫২ এএম   (ভিজিট : ২৩)
অভিনেত্রী আইশা খান। ছবি: সংগৃহীত
তরুণ প্রজন্মের অভিনেত্রী আইশা খান। শোবিজের পথচলা খুব বেশি দিনের না হলেও সাফল্যের সঙ্গে পরিচিতি পেয়েছেন। ব্যতিক্রমী কাজে নজর কেড়েছেন সবার। মডেলিংয়েও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার মডেল হলেন বৈশাখের একটি গানচিত্রে। 

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও বিন্তির দ্বৈত কণ্ঠে ‘কোথায় যেন’ গানে মডেল হয়েছেন আইশা খান। শাহান কবন্ধর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটির গিটার ও রিদমেও রয়েছেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। ‘কোথায় যেন’ গানে আইশার সঙ্গে জুটি বেঁধেছেন এ প্রজন্মের অভিনেতা পার্থ শেখ। এ জুটির বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তারা জুটিবদ্ধ হয়ে আসছেন বৈশাখের গানে। 

গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। গানের চিত্রায়ণ হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনগুলোতে, যেখানে ফুটে উঠেছে শহরের পুরোনো আবহ। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগ দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে। 

এর আগেও বাপ্পা মজুমদার এবং বিন্তি একসঙ্গে কাজ করেছেন। তবে এবারের গানটি ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করছেন গানটির ভিডিও নির্মাতা রাজ ইসলাম। তিনি বলেন, ‘কোথায় যেন’ মূলত ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম আবেগ নিয়ে নির্মিত একটি গান, যা হৃদয়ের কোমল অনুভূতিগুলোকে নতুনভাবে প্রকাশ করে। পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে।

পার্থ শেখ ও আইশা খান জুটি হয়ে প্রথম অভিনয় করেন ‘নিরুদ্দেশ’ নাটকে। সংগীতশিল্পী লুৎফর হাসানের গল্পে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নাটকটি নির্মাণ করেন সোহেল রাজ। 

অভিনেত্রী আইশা খান বলেন, গানচিত্রের এই কাজটি আমার কাছে অসাধারণ লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে বাপ্পা মজুমদার ও বিন্তির গানে যুক্ত হয়ে। পার্থ এবং আমি জুটিবদ্ধ হয়ে এর আগেও কাজ করেছি। তবে কাজটি ব্যতিক্রম। এই কাজে এখানে আমাদের উপস্থাপনা কতটা গ্রহণযোগ্য হবে জানি না, শতভাগ চেষ্টা করেছি। অপেক্ষায় আছি দর্শক প্রতিক্রিয়ার।


গানচিত্রটি প্রসঙ্গে অভিনেতা পার্থ শেখ বলেন, বাপ্পাদার গানের মডেল হওয়াটা সৌভাগ্যের মনে করছি। গানের সঙ্গে ভিডিওচিত্রর কাজটি ইউনিক হয়েছে। আমি কখনো এরকম কাজ করিনি। আইশার সঙ্গে নাটকে কাজ করলেও গানচিত্রে প্রথম। গানটি মুক্তির পর দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।

মিউজিক ভিডিওটি আগামী ১২ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পী বিন্তির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

পার্থ শেখ ও আইশা খান দুজনেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে গানে গানে সময় কাটছে বাপ্পা মজুমদারের। সম্প্র্রতি ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আধুনিক গানে সেরা সুরকার হয়েছেন এই শিল্পী। 

এফআর


  বিষয়:   বৈশাখ  গানচিত্র  অভিনেত্রী  আইশা খান 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: