ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় সস্ত্রীক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন খারাজি। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত জখমের তীব্রতার কারণে তার মৃত্যু হলো।
প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৩৯ দিন ধরে চলা ধারাবাহিক হামলায় দেশটির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ছয়জন শীর্ষপর্যায়ের নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবি অনুযায়ী, তাদের এই অভিযানে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।
এফআর