২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলায়

2026-04-10T11:10:50+00:00
2026-04-10T11:10:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:১০ এএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলায় বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

অফিস সূত্র জানায়, আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কারকাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

বিদ্যুৎ অফিস সূত্রে আরো জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘ মেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিদ্যুৎ  সরবরাহ  বন্ধ  সিল্টে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: