রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া

2026-04-10T10:05:08+00:00
2026-04-10T10:05:08+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০৫ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. এনামুল হক বলেন, ভবনের সংকুচিত সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। তবে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  কাঁটাবন  আগুন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: