সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোড়া গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকের ছোড়া ছররা গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ

2026-04-10T15:24:33+00:00
2026-04-10T15:24:33+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোড়া গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:২৪ পিএম 
সীমান্তে ভারতীয় নাগরিকের ছোড়া ছররা গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকের ছোড়া ছররা গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ জয়ধরসহ আরও দুই বাংলাদেশি মাদকের চালান আনতে অবৈধভাবে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার মধ্যবর্তী খাসিয়াদের একটি সুপারি বাগানে অবস্থান নেন।

এ সময় স্থানীয় ভারতীয় খাসিয়া বাসিন্দারা তাদের সুপারি চোর সন্দেহে লক্ষ্য করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।


বিজিবি জানায়, নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সীমান্ত  ভারত  খাসিয়া  গুলি  বাংলাদেশ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: