দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে।
রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে যা চলবে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
স্কুল-কলেজের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, রোববার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। পরদিন সোমবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে। এছাড়া মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকছে। সবমিলিয়ে ৩ দিনের লম্বা এই ছুটি শেষে আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে।
সম্প্রতি পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। লম্বা এই ছুটি শেষে গত ২৯ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
সময়ের আলো/কেএইচও