শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন নিয়ে নতুন তথ্য দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা। তবে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে, যা

2026-09-28T17:12:05+00:00
2026-09-28T17:20:54+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন নিয়ে নতুন তথ্য দিলেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৫:২০ পিএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা। ছবি : সংগৃহীত
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা। তবে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে, যা এখনো জারি করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এ বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে, গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’


বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন পৌনে ২ লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বেশি, তারা এমপিওর বাইরেও শিক্ষক ও কর্মচারীদের টাকা দেয়। তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই সক্ষমতা থাকে না।

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে স্কেলের আওতায় আসবেন বলে ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে এটি কার্যকর করতে পৃথক গেজেট জারি করতে হবে।

 ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শিক্ষক  পে-স্কেল  প্রজ্ঞাপন  মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: