এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের পর মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়ন করা হয়।
পুনর্মূল্যায়নের পর ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ পেয়েছেন।
ফলাফলে পরিবর্তন আসা পরীক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। পুনঃনিরীক্ষার পর নম্বর, গ্রেড ও জিপিএ পরিবর্তনের ফলে এসব পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলেও পরিবর্তন এসেছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
সময়ের আলো/এমকে