ইরানকে অস্ত্র দিলে ভয়ানক সমস্যায় পড়বে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র দেয়, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।ফ্লোরিডার উদ্দেশ্যে

2026-04-12T05:14:47+00:00
2026-04-12T05:14:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে অস্ত্র দিলে ভয়ানক সমস্যায় পড়বে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১৪ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র দেয়, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এটি সত্য হয়, তাহলে চীন বড় সমস্যায় পড়বে।


শনিবার সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই গোয়েন্দা তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ মিত্রদের সহায়তায় আবারও অস্ত্র শক্তি বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনাও রয়েছে।


  বিষয়:   মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: