হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিহং ব্যুরো

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

2026-04-12T14:25:32+00:00
2026-04-12T14:25:32+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিহং ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:২৫ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও ৩১ শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে। রোববার সকাল পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৭৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪০২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৮ শিশু।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ৩১ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   হাম  উপসর্গ  ময়মনসিংহ  মেডিকেল  হাসপাতাল  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: