চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী সদরে লিটন খান (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার

2026-04-12T15:44:58+00:00
2026-04-12T15:44:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম 
পদ্মা নদীর পাড় থেকে লিটন খানের মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : সময়ের আলো
রাজবাড়ী সদরে লিটন খান (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিটন সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।

পরিবারের দাবি, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।


নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, শনিবার রাত ১০টার দিকে লিটন বাসা থেকে জ্যাকেট নিয়ে রাস্তায় রিকশা আছে, তালা মারি নাই বলে বের হয়। রাত ১২টার দিকে তাকে মিস কল দিলে দেখি সে ব্যাক করে না। রাত ৩টার দিকে দেখি সে বাসায় আসে নাই। আমার মেয়ের দিয়ে ফোন দেওয়াইছি, দেখি বন্ধ। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। 

তিনি বলেন, দুর্বৃত্তরা রিকশাটি ছিনতাই করার জন্যই আমার স্বামীকে হত্যা করেছে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি গোপন করার জন্য পদ্মার নদীর পাড়ে পানির মধ্যে ফেলে রাখে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চালক  হত্যা  অটোরিকশা  ছিনতাই  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: