ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার জ্বালানি তেল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে এক হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ

2026-04-12T18:52:00+00:00
2026-04-12T18:52:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার জ্বালানি তেল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম 
জব্দকৃত ডিজেল নিয়ে যায় প্রশাসন। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে এক হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে চেয়ারম্যানের বাড়ির গোডাউন থেকে এসব ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা মেলায় আইন অনুযায়ী, অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে অভিযুক্ত চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল বর্তমানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল বলেন, তার প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে। যেখানে সেচ কাজের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হয়। এছাড়া দুইটা ডেকু মেশিন সচল রাখতে প্রতিদিন তার গড়ে প্রায় ৭০০ লিটার পর্যন্ত জ্বালানির চাহিদা থাকে। সেই হিসেবে জব্দকৃত ১ হাজার ২০০ লিটার তেল মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদার সমান।


চেয়ারম্যানের দাবি, কাজের ধারাবাহিকতা রক্ষায় মাত্র এক দিনের জ্বালানি আগাম সংগ্রহ করে রাখা কোনোভাবেই আইনত অন্যায় বা অসাধু মজুদদারি হতে পারে না। তার মতে, মৎস্য প্রকল্পের প্রকৃত চাহিদা বিবেচনা না করেই এই জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত এই ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।


  বিষয়:   সাতক্ষীরা  ইউপি চেয়ারম্যান  বাড়ি  লিটার  জ্বালানি তেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: