যোগদানের এক মাসেই অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত ডিআইজি পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার

2026-04-12T22:46:33+00:00
2026-04-12T22:46:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যোগদানের এক মাসেই অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পিএম 
মো. কোহিনূর মিয়া। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত ডিআইজি পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি-পশ্চিম) মো. কোহিনূর মিয়াকে (বিপি-৬৭১১০২০৯২১) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হলো। এই পদোন্নতি ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে কার্যকর হবে বলে গণ্য হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বর্ণিত কর্মকর্তা বিধি মোতাবেক প্রাপ্য বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির বিশেষ নির্দেশনায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার। পুনর্বহালের এক মাসের মধ্যেই পদোন্নতি পেলেন তিনি।

এফআর


  বিষয়:   যোগদান  অতিরিক্ত  ডিআইজি  কোহিনূর মিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: