চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির হনুমান

ঝিকরগাছা সংবাদদাতা

সারাদেশ

কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানের পেছনের অংশে আঘাত করে। এরপর থেকেই প্রাণিটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। শেষমেশ রোববার

2026-04-13T14:57:56+00:00
2026-04-13T14:57:56+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির হনুমান
ঝিকরগাছা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম 
চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির হনুমান। ছবি : সংগৃহীত
কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানের পেছনের অংশে আঘাত করে। এরপর থেকেই প্রাণিটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। শেষমেশ রোববার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা নিতে হাজির হয় আহত হনুমান।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণিটির চিকিৎসা দেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেওয়ার সময় আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় এবং কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।

তিনি বলেন, হনুমানটির আচরণ ছিল অনেকটা বাকপ্রতিবন্ধী মানুষের মতো। সে যেন নিজেই বুঝিয়ে দিচ্ছিল তার চিকিৎসা প্রয়োজন।

এদিকে হনুমানটির চিকিৎসার নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই যেমন হতবাক; অন্যদিকে রক্তাক্ত অবলা প্রাণীকে চিকিৎসা দেওয়ায় প্রশংসায় ভাসছেন চিকিৎসকেরা।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   যশোর  ঝিকরগাছা  উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল  হনুমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: