ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনা ও জল্পনার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি

2026-04-13T15:38:17+00:00
2026-04-13T15:38:17+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম 
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ। ছবি : সংগৃহীত
ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনা ও জল্পনার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি দাবি করেছেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে তার ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হলে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক এই সংসদ সদস্য।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ অরুণ বলেন, ওই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তার ভাষায়, মন্ত্রী এ্যানি তার ঘনিষ্ঠজন এবং দীর্ঘদিনের পরিচিত। অনুষ্ঠানে তারা স্বাভাবিকভাবেই কুশল বিনিময় করেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন

ঘটনাটি ঘটে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে, যেখানে ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী। ওই সময়ের একটি অংশ বিশেষ ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।

এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটেও আলোচনায় রয়েছেন মাসুদ অরুণ। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। ওই আসনে বিজয়ী হন তাজউদ্দিন খান।

পর্যবেক্ষকদের মতে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আংশিক ভিডিও প্রায়ই বিভ্রান্তি তৈরি করে। তাই এমন ঘটনায় পূর্ণ প্রেক্ষাপট জানা জরুরি- যা মাসুদ অরুণের সাম্প্রতিক বক্তব্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এএডি/
  বিষয়:   ভাইরাল  ভিডিও  মাসুদ অরুণ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: