মুরগির কুঁড়েঘরে মিলল মেছো বাঘ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুরগির কুঁড়েঘর থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মেছোবাঘটির ছবি ও ভিডিও

2026-04-13T18:56:12+00:00
2026-04-13T18:56:12+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুরগির কুঁড়েঘরে মিলল মেছো বাঘ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম 
আটককৃত মেছো বাঘ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুরগির কুঁড়েঘর থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মেছোবাঘটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানায়, মেছো বাঘটি গতকাল রোববার দিনের কোন এক সময় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওহিদুল ইসলামের মুরগির কুঁড়েঘরে ঢুকে পড়েছিল। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গভীর রাতে বাঘটিকে আটক করে দঁড়ি দিয়ে বেধে রাখে। 

সোমবার যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাঘটির পায়ে রশি দিয়ে বাধা। শরীরে আঘাতের চিহ্নও ছিল। ধারণা করা হচ্ছে, মেছো বাঘটি আটকের সময় আঘাত পেয়েছে। 


বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, মেছো বাঘ বিপদাপন্ন প্রাণী। আটকের খবর পেয়ে  বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছো বাঘটি উদ্ধার করার জন্য বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  মুরগি  কুঁড়েঘর  মেছো বাঘ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: