বিমূর্ত ভালোবাসা

অনুরূপ আইচ

সাহিত্য

প্রেমের ফায়েজে আমার অশ্রু ধারামুক্তো জন্ম দেয় প্রতি মুহূর্ত।আমি পতঙ্গের মতো তোমার আগুনে ঝাঁপ দিয়ে দেখি-ভালোবাসা বিমূর্ত!এখন আমি নিজেকে বলিফিরে

2026-04-14T01:23:20+00:00
2026-04-14T01:23:20+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
বিমূর্ত ভালোবাসা
অনুরূপ আইচ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:২৩ এএম 
গ্রাফিক : সময়ের আলো
প্রেমের ফায়েজে আমার অশ্রু ধারা 
মুক্তো জন্ম দেয় প্রতি মুহূর্ত।
আমি পতঙ্গের মতো তোমার আগুনে ঝাঁপ দিয়ে দেখি-
ভালোবাসা বিমূর্ত! 

এখন আমি নিজেকে বলি
ফিরে এসো, হে আমার আহত হৃদয়
ভালোবাসার প্রকৃত স্বরূপ কিন্তু
কয়েক হাজার পর্দার আড়ালে রয়।

Advertisement
পুনশ্চ আমার রুহ তোমার প্রেমে 
অনুসন্ধিৎসু হয়
অসীমে বিলীনের ইচ্ছায় ক্ষয়িষ্ণু এই আমার 
নেই অবক্ষয়।

হে অনুরূপ! 
নিজেকে প্রেমিক ভাবছো খুব!
খেই হারিয়েও কেন বুঝতে পারছো না
প্রেমের ইচ্ছা ব্যাতীত তার গহীনে  প্রেমিক সত্ত্বা পুরোদমে নিশ্চুপ।
তবে সত্যিকারের প্রেমে হার নেই
সমস্ত অপশক্তি সিজ্জিনে হারাবে 
ভালোবাসা কিন্তু কথা দিয়েছে-
যে তার পথে এক পা বাড়ায় সেও সেদিকে দশ পা বাড়াবে।


সময়ের আলো/আআ
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: