শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জবিতে নববর্ষ উদযাপন শুরু

জবি প্রতিনিধি

শিক্ষা

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ‘নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি

2026-04-14T10:28:33+00:00
2026-04-14T10:28:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জবিতে নববর্ষ উদযাপন শুরু
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:২৮ এএম 
শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জবিতে নববর্ষ উদযাপন শুরু। ছবি : সংগৃহীত
উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ‘নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ’- প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়।

এই উৎসবের প্রথম দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও রঙিন তুলির আঁচড়ে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। 
আরও পড়ুন

এরপর এদিন সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। পরবর্তীতে রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ্ পার্কের পাশ দিয়ে ঘুরে ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দুই দিনব্যাপী এই আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বৈশাখী শোভাযাত্রা ছাড়াও থাকছে বৈশাখী মেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার পর্যন্ত চলবে নববর্ষের এই জমকালো আয়োজন।

এএডি/


  বিষয়:   শিশু  চিত্রাঙ্কন  প্রতিযোগিতা  জবি  নববর্ষ  উদযাপন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: