মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৫ বিদেশি আটক

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে

2026-04-14T13:17:52+00:00
2026-04-14T13:17:52+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৫ বিদেশি আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম 
মালয়েশিয়ায় ৪৫ বিদেশি আটক। ছবি : বিবিসি
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশন সারাওয়াক শাখার পরিচালক আহমাদ তারমিজি কেমেরি।

Advertisement
অভিযান চলাকালে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন জেআইএমের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতো লোকমান এফেন্দি রামলি, অপারেশন বিভাগের পরিচালক হাজি বাসরি ওসমান এবং এনফোর্সমেন্ট বিভাগের প্রধান ইউসদি মরশিদি। তারা পুরো অভিযান কার্যক্রম সরাসরি তদারকি করেন।

জানা গেছে, কুচিং শহরের দুটি পৃথক নির্মাণাধীন স্থানে একযোগে এ অভিযান চালানো হয়। হঠাৎ অভিযান শুরু হলে কয়েকজন বিদেশি আটক এড়াতে নির্মাণাধীন ভবনের কাঠামো বেয়ে ওঠা এবং টিনের বেড়া ভেঙে পালানোর চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘেরাওয়ের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ঘটনাস্থল থেকেই সবাইকে আটক করা সম্ভব হয়।
আরও পড়ুন

এবারের অভিযানে গণমাধ্যমকর্মীদেরও সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, যাতে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগের মাধ্যমে অভিবাসন বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব হবে।

মোট ৪৫ জন আটক ব্যক্তির মধ্যে ৩৯ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান এবং ভিসা বা পাসের অপব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।

এএডি/
  বিষয়:   মালয়েশিয়া  কুচিং  বিশেষ  অভিযান  বিদেশি  আটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: