পয়লা বৈশাখে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পহেলা বৈশাখ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রমে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। নববর্ষের দিনটিকে ঘিরে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

2026-04-14T14:38:50+00:00
2026-04-14T14:38:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পয়লা বৈশাখে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রমে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। নববর্ষের দিনটিকে ঘিরে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হলেও সীমান্তে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এদিন সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন

অন্যদিকে, স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবে যাতায়াত করতে পারছেন এবং ইমিগ্রেশন চেকপোস্টও স্বাভাবিক নিয়মে চালু রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, উৎসব উপলক্ষে সীমিত সময়ের জন্য বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হলেও সীমান্তে জনসেবা কার্যক্রম সচল রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।

এএডি/


  বিষয়:   পয়লা বৈশাখ  সোনামসজিদ  স্থলবন্দর  আমদানি  রপ্তানি  বন্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: