মৌসুমীর মা হাসপাতালে, দোয়া চাইলেন ওমর সানী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা শামীমা আখতার জামান। বর্তমানে তিনি অচেতন

2026-04-14T14:43:51+00:00
2026-04-14T14:43:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
মৌসুমীর মা হাসপাতালে, দোয়া চাইলেন ওমর সানী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৪৩ পিএম 
অভিনেত্রী মৌসুমী ও তার মা শামীমা আখতার জামান। ছবি : ফেসবুক
গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা শামীমা আখতার জামান। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির শারীরিক অবস্থার কথা তুলে ধরে সবার কাছে দোয়া কামনা করেন।

এ তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও অভিনেতা ওমর সানী।
আরও পড়ুন

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওমর সানী জানান, হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং এখনো বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত তথ্য জানা যায়নি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই শামীমা আখতার জামান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন পরিবার জানিয়েছিল, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

এএডি/


  বিষয়:   মৌসুমী  মা  হাসপাতাল  দোয়া  ওমর সানী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: